লোহাগাড়া আওয়ামী লীগের সভা
দেশ যখন অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছে তখনই ধর্মযাজক, পুরোহিতসহ বিদেশিদের হত্যা করা হচ্ছে। দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্র চলছে।
লোহাগাড়া উপজেলার বটতলী বাজারে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ৮ আগস্ট অনুষ্ঠিত সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী সমাবেশে বক্তারা এসব কথা বলেন।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান। বক্তব্য দেন মোতাহেরুল ইসলাম চৌধুরী, সালাউদ্দিন, নাজমুল হাসান, মোহাম্মদ মিয়া, মুজিবুর রহমান, রিদওয়ানুল হক, মিজানুর রহমান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ফরিদ উদ্দিন। বক্তারা বলেন, দেশে যখন মানবতাবিরোধী অপরাধের বিচার সম্পন্ন হচ্ছে তখন এ বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে জঙ্গিবাদের সৃষ্টি করা হচ্ছে।
সভা শেষে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী শোভাযাত্রা বের করা হয়।