লোহাগাড়ায় আ.লীগের মতবিনিময় সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লোহাগাড়া উপজেলার পুটিবিলা ইউনিয়ন আওয়ামী লীগের মতবিনিময় সভা গত মঙ্গলবার বিকেলে পুটিবিলা উচ্চবিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। শিক্ষক আবদুুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন নারীনেত্রী রিজিয়া রেজা চৌধুরী।
বক্তব্য দেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মঞ্জুরুল ইসলাম, সাধারণ সম্পাদক সাবের আহমেদ, আওয়ামী লীগের কর্মী সাহাবউদ্দিন সিকদার, মো. ইউনুছ, জাহাঙ্গীর হোসেন, তাপস জ্যোতি ভিক্ষু, ফরিদুল আলম, মো. আলমগীর সিকদার প্রমুখ।
সভায় বক্তারা বলেন, আওয়ামী লীগকে তৃণমূল পর্যায়ে শক্তিশালী করতে হবে। এ জন্য দলের ত্যাগী নেতাদের মূল্যায়ন করা দরকার। পাশাপাশি ইউনিয়ন পরিষদ নির্বাচনে যোগ্য ব্যক্তিদের বাছাই করে মনোনয়ন দিতে হবে।