লোহাগাড়ায় কনসার্ট ও চলচ্চিত্র প্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সামাজিক সংগঠন জীবনের খোঁজে-এর উদ্যোগে শীতার্তদের পাশে দাঁড়াতে গত ২৮ ডিসেম্বর লোহাগাড়া উপজেলা গণমিলনায়তনে আয়োজন করা হয় কনসার্ট ও চলচ্চিত্র উৎসব। শীতার্তদের সাহায্যে প্রতিবছর আয়োজন করা হয় এই কনসার্ট। এতে চট্টগ্রামের ব্যান্ড দলগুলো গান পরিবেশন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফিজনূর রহমান। অতিথি ছিলেন বিন্দু ব্যান্ডের ভোকাল সাদ মুস্তাফিজ, নিয়াজ মাহমুদ ও ইকা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সালমান জিকু। বিজ্ঞপ্তি।