লোহাগাড়ায়ও আলোর ফাঁদে পোকা দমনের উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লোহাগাড়া উপজেলায়ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে খেতের পোকা দমনে আলোর ফাঁদ বসানো হয়েছে। ১০ অক্টোবর সোমবার রাত আটটায় উপজেলার আধুনগর আখতারিয়া পাড়া মাঠে কৃষকদের উপস্থিতিতে আলোর ফাঁদের মাধ্যমে পোকা শনাক্তকরণের কাজ শুরু হয়। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো. বছির উদ্দিন, লোহাগাড়া উপজেলা কৃষি কর্মকর্তা শামীম হোসেন প্রমুখ।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো. বছির উদ্দিন জানান, এ প্রক্রিয়ার মাধ্যমে খেতে কী পরিমাণ পোকা রয়েছে, তা জানা ও দমন করা যাবে। ফলে বাড়বে কৃষকদের ফসল উৎপাদন, যার মাধ্যমে সমৃদ্ধ হবে জাতীয় অর্থনীতি। লোহাগাড়া উপজেলা কৃষি কর্মকর্তা শামীম হোসেন জানান, এ পদ্ধতি মাঠে পোকা দমনের জন্য ক্ষতিকর কীটনাশক ব্যবহার না করতে কৃষকদের উৎসাহিত করবে। উৎপাদিত হবে বিষমুক্ত ফসল।