চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোক ্রশাসন বিভাগের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান ৭ সেপ্টেম্বর সমাজবিজ্ঞান অনুষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
বিভাগের সভাপতি সিরাজ উদ দৌল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সমাজবিজ্ঞান অনুষদের ডিন মোহাম্মদ আবুল হোছাইন।
অন্যদের মধ্যে বক্তব্য দেন অধ্যাপক মুহাম্মদ নুরুল ইসলাম, মো. রুহুল আমীন, আফরোজা বেগম, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক কাজী এস এম খসরুল আলম কুদ্দুসী, প্রভাষক শামীম নূর, নাছির উদ্দীন প্রমুখ। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য দেন রায়হান মাহমুদ, মো. তৈয়ব সামির, এস এম আশিকুল আলম ভূঁইয়া, টুটুল দাশ ও মাসুদা রায়হানা।
উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয় হচ্ছে উন্নত-সমৃদ্ধ জীবন গঠনের উত্তম বিচরণক্ষেত্র। তাই অযথা সময় নষ্ট না করে শিক্ষকদের সান্নিধ্যে থেকে নিয়মিত ক্লাস ও পরীক্ষায় অংশগ্রহণ করে শিক্ষাজীবন সফল সমাপ্তির মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।