লোকপ্রশাসনকেন্দ্রের নারী ও শিশু অধিকার শীর্ষক প্রশিক্ষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আঞ্চলিক লোকপ্রশাসন প্রশিক্ষণকেন্দ্রের উদ্যোগে কেন্দ্রের অডিটরিয়ামে ‘নারী ও শিশু অধিকার’ শীর্ষক দিনব্যাপী কর্মশালা গত ২৫ জুলাই অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম ও সিলেট বিভাগের ৫৯ জন প্রথম শ্রেণীর সরকারি কর্মকর্তা এ কর্মশালায় অংশ নেন। চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত কমিশনার (রাজস্ব) নুরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন করেন। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন অধ্যাপক মো. জাকির হোসেন। বিজ্ঞপ্তি।