লোকাল বাসে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাস চলছে—

যাত্রী: কী হলো ড্রাইভার, গরুর গাড়ির মতো চালাচ্ছ কেন? আমাদের সময়ের কি দাম নেই?

বাসচালক: জীবনের চেয়ে সময়ের মূল্য অনেক বেশি। একটা অ্যাকসিডেন্ট হইলে কী হইব বোঝেন?

একটু পরই পেছনে আরেকটা বাস আসতেই বাস প্রচণ্ড বেগে ছুটতে শুরু করল—

যাত্রী: কী ব্যাপার, এত জোরে চালাচ্ছ যে? এখন জীবনের দাম কমে গেল?

বাসচালক: জীবনে টাকার দাম তারচেয়েও বেশি।

লোকাল বাসে ভাড়া নিয়ে কন্ডাকটরের সঙ্গে তুমুল তর্ক চলছে—

বাস কন্ডাকটর: সবাইরে জিগান ভাড়া দশ টাকা নাকি, পাঁচ টাকা দিবেন কেন?

যাত্রী: তুমি জানো, আমি কে? আমার কথা দেশের সবাই শোনে।

বাস কন্ডাকটর: ক্যান, আপনি প্রেসিডেন্ট না প্রধানমন্ত্রী?

যাত্রী: আমি টেলিভিশনে খবর পড়ি।