লোগো প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একি, ভুভুজেলা নাকি। নাহ্, কাছে গিয়ে দেখা গেল এ অন্য জিনিস। আইনো— বাদ্যযন্ত্র। এমারেল্ড সবুজ রঙের আভা ছড়িয়ে আছে বাদ্যযন্ত্রটির চারদিকে। লোগোটি করেছেন বিশ্ববিখ্যাত লোগো ডিজাইন-শিল্পী হিরোমি ইনায়োশি। বিভিন্ন ধরনের লোগো তৈরি করার অভিনব প্রতিযোগিতাটি এবারই প্রথম বাংলাদেশে হয়ে গেল। প্রতিযোগিতার নাম ছিল কনকারার করপোরেট আইডেন্টিটি ডিজাইন কন্টেস্ট, ২০১০। ৩০ জুলাই ঢাকার ধানমন্ডিতে বেঙ্গল গ্যালারি অব ফাইন আর্টসে এ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ উপলক্ষে আয়োজন করা হয় অনুষ্ঠানের।১১০ জন ছাত্র এবং পেশাজীবীর মধ্য থেকে বেছে নেওয়া হয়েছে ১১ জন বিজয়ীকে। দুটি থিমের ওপর নির্ভর করে প্রতিযোগীরা তাঁদের লোগো বানিয়েছেন, যার মধ্যে একটি ছিল ‘সত্যিকারের শান্তি-দারিদ্র্য ও পারমাণবিক অস্ত্রবিহীন এক পৃথিবী’। অপর থিমটি অবশ্য কোনো ধরাবাঁধা বিষয়ের মধ্যে সীমাবদ্ধ ছিল না। প্রতিযোগিতায় তিনজন স্বর্ণ বিজয়ীর জন্য রয়েছে জাপানের হিরোশিমা শহরে যাওয়ার আমন্ত্রণ। এ ছাড়া রৌপ্য এবং মেরিট অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন অন্যরা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মুহাম্মদ ইউনূস। সম্মানিত অতিথি হিসেবে জাপান দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সের অ্যাড ইন্টেরিম হারিমাৎসু হিডা ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমীর আজীবন সদস্য তসুয়সী নারা।