লোগো বিভ্রাট!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

সে সময় সিরিয়ায় জাতিসংঘের ভূমিকা নিয়ে সমালোচনায় সরব হয়ে উঠেছিল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সেই সমালোচনার রেশ ধরেই গুরুত্বপূর্ণ সংবাদ প্রচার হচ্ছিল বিবিসির পর্দায়। উপস্থাপিকা যখন খবর পাঠ করছেন ঠিক তখনই তাঁর পেছনের বড় পর্দায় ভেসে ওঠে প্রতিষ্ঠান দুটির লোগো। কিন্তু অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের লোগোর সঙ্গে অদ্ভুত লোগোটি কিসের! লোগোতে আবার লেখা—ইউএনএসসি! তখন যাঁরা সংবাদ দেখছিলেন তাঁরা ভাবতেই পারেন, জাতিসংঘ কি তবে লোগো বদলিয়েছে?
ঘটনাটি ঘটেছিল ২০১২ সালের মে মাসে। বিবিসিতে জাতিসংঘ-বিষয়ক এক সংবাদ পরিবেশনের সময় জাতিসংঘের নীল সেই পরিচিত লোগোর বদলে একটি ভিডিও গেমসের লোগো দেখিয়ে সংবাদ প্রচার করে বিবিসি। সেটি ছিল মাইক্রোসফটের কম্পিউটার গেমস হালোর ইউনাইটেড ন্যাশনস স্পেস কমান্ড নামের মডিউলের লোগো।
জাতিসংঘের ভুল লোগো প্রচারের পরে বিবিসি অবশ্য ভুল স্বীকার করে নেয়। বিবিসির পক্ষ থেকে জানানো হয়, ‘প্রচারের জন্য বিবিসি সব সময় নিখুঁত ছবি সংগ্রহ করে, তারপরেও টুকটাক ভুল হয়ে যায়।’
টেলিগ্রাফ অবলম্বনে