লোডশেডিং
মুক্তমঞ্চ থেকে কী যেন একটা অনুষ্ঠান শেষ করে ফিরছিলাম। নৈসর্গিক সৌন্দর্যমণ্ডিত ও সংস্কৃতির এক অনুপম সূতিকাগার আমাদের এ ক্যাম্পাস। রাতের স্নিগ্ধ চাঁদের হালকা আলোয় এর সৌন্দর্য বহুগুণ বেড়ে যায়। সত্যিই অপূর্ব! মুক্তমঞ্চের কোলাহলকে পেছনে ফেলে একা একা হাঁটছি আর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছি। হঠার্যা সব অন্ধকার। মানে, লোডশেডিং।শুভ্র, সুন্দর আর পরিচ্ছন্ন ইমেজটাই নষ্ট করে দিল বিদ্যুর্যা মামা। এত অন্ধকারে হাঁটাটাই রীতিমতো দুষ্কর। নিজের নাম শুনে পেছনে ফিরে তাকাতেই—সাগর! সাগর!!উর্বশী এক তরুণী এসে হাত ধরল। তার কোমল হাতের স্পর্শ আমার হূদয়ে রোমান্টিকতার পরিবর্তে উর্যাকণ্ঠার উদ্রেক করল। অ্যাডভেঞ্চারের মতো এক তীব্র শীতল অনুভূতি শিরদাঁড়া বেয়ে নিচে নামল। এ আবার কে? রাতের আলো-আঁধারিতে যা দেখা হলো, তা হচ্ছে: ছিমছাম মায়াবি চেহারা, দীর্ঘ কেশ—সব মিলিয়ে যেন জহির রায়হানের ‘একুশের গল্প’-এর তপুর স্ত্রী রেণু। ‘দোহারা গড়ন, ছিপছিপে কটি, আপেল রঙের মেয়েটা’, আমাকে ধরেই রাজ্যের কথা জুড়ে দিল। ‘এতক্ষণ ধরে ডাকছি শোনো না? মাঝেমধ্যে ঘাড়ে ভূত চাপে, না?’ যাক শোনো, ‘আজকের অনুষ্ঠানটা জোশ হয়েছে, কী বলো? আর আমার পারফরম্যান্সটা?’ হ্যাঁ-সূচক মাথা নাড়লাম। ‘বটতলার ফুচকাটাও কিন্তু সে রকম হয়েছে? আর দুপুরের খাবার তো অসাধারণ।’ ‘হুঁ’ বললাম। সত্যি বলতে কি, সেদিন আমিও ফুচকা খেয়েছিলাম। তবে একা। ‘আচ্ছা, কাল কেএফসিতে যাচ্ছি তো?’ তোমার তো আবার কিছুই খেয়াল থাকে না। ‘তার সঙ্গে শপিংয়ে যাওয়ার কথাটা স্মরণ থাকে যেন।’ ‘এখনকার রাতের খাবারের বিলটাও কিন্তু তোমাকেই দিতে হবে, ঠিক বলছি তো? দ্রুত হাঁটো, হলের গেট বন্ধ হয়ে যাবে আবার।’এক মহা বিপদে পড়লাম দেখছি! কোথায় কেএফসি! কোথায় বিল! পকেটের যা অবস্থা! কোথাও একটা সমস্যা হয়েছে বুঝতে পারছি। ‘ভিক্ষা লাগবে না, ছেড়ে দে মা কেঁদে বাঁচি’ অবস্থা আমার। এরই মধ্যে সকালের সূর্যমামার মতো বিদ্যুতের প্রত্যাবর্তন। এই প্রথম চোখাচোখি হলো আমাদের। এরই মধ্যে সমাপ্তি ঘটল এক মুধুর বিভ্রমের। দীর্ঘকেশী আপু লজ্জাবনত হয়ে ক্ষীণ কণ্ঠে উচ্চারণ করলেন, ‘সরি, আমি আসলে...।’নাম-ঠিকানা-পরিচয় কিছুই জানা হলো না, শুধুই জানা হলো তাঁকে। তিনি ফিরে গেলেন হয়তো বা তাঁর সাগরের কাছে নদী হয়ে, নয়তো বা হলে নিজ রুমে এক রাশ দুঃখ নিয়ে। আহ্, বেচারা সাগর! তার জন্য আমার মায়া উপচে পড়ল। আজন্ম লোডশেডিংয়ের অপকারিতা নিয়ে কত রচনা, প্যারাগ্রাফ লিখলাম। উপকারিতা শুধু আজই উপলব্ধি করলাম। এম আর করিমজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।