লোডশেডিং এবং বৈচিত্র্য
এমনিতে আমরা গতানুগতিকতার বাইরে যেতে পারি না। কিন্তু লোডশেডিংয়ের কল্যাণে আমরা গতানুগতিকতার বাইরে গিয়ে অনেক কিছুতেই বৈচিত্র্য আনতে পারি। এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন ইকবাল খন্দকার আঁকা শিখাসাজগোজে বৈচিত্র্যমুখে একই কালারের স্নো-পাউডার মাখা বিচিত্র কিছু নয়। এটা সবাই করে। এই সাজগোজে বৈচিত্র্য আনা সম্ভব কেবল লোডশেডিংয়ের মাধ্যমে। মনে করুন, আপনার বাসায় এখন মেহমান আসছে। তাদের সামনে সেজেগুজে না গেলে তারা যা-তা ভাববে। অথচ এখন লোডশেডিং চলছে। মোমের মিটিমিটি আলোয় সাজতে গেলেই হবে সমস্যা। কোনটা রঙের ডিব্বা, কোনটা চুনের ডিব্বা, কোনটা জুতার কালির ডিব্বা, সেটা তফাত করতে না পেরে মুখে মাখতেই থাকবেন, আর সাজে চলে আসবে বৈচিত্র্য।ফ্যাশনে বৈচিত্র্যপুরো কাপড় ইস্তিরি করা থাকবে, এটা হচ্ছে নরমাল ফ্যাশন। নরমাল ফ্যাশন দিয়ে আর কয় দিন চলবে বলুন। চাই বৈচিত্র্যপূর্ণ কিছু। কাপড়ের কিছু অংশ ইস্তিরি করা আর কিছু অংশ কোঁচকানো, এটা অবশ্যই বৈচিত্র্যপূর্ণ ফ্যাশন। আর এই বৈচিত্র্যপূর্ণ ফ্যাশন আমরা করতে পারি লোডশেডিংয়ের কারণে। খুব জরুরি মুহূর্তে যদি ইস্তিরি করার মাঝপথে বিদ্যুৎ চলে যায়, তখন অর্ধেক ইস্তিরি করা কাপড় গায়ে দিয়ে বের না হয়ে উপায় থাকে?জুলফি বা চিপে বৈচিত্র্যদুই পাশের জুলফির সাইজ সমান রাখা খুবই পুরোনো স্টাইল। এখানে বৈচিত্র্য আনা খুবই জরুরি। কিন্তু কীভাবে? টেনশন করার কিছু নেই, লোডশেডিংই সব ব্যবস্থা করে দেবে। কখন বিদ্যুৎ আসবে, তার জন্য অপেক্ষা করার সময় নেই। কুপি জ্বালিয়ে শুরু করলেন শেভ। রাতে কয়েক শ পাওয়ারের লাইট জ্বালিয়ে শেভ করলে জুলফি সমান হতে চায় না আর কুপির আলোয় জুলফি সমান হবে, জুলফির অতটা ঠেকা পড়েনি।সম্পর্কে বৈচিত্র্যপ্রেমিক-প্রেমিকার মধ্যে যদি মান-অভিমান না থাকে তাহলে নাকি সম্পর্কে বৈচিত্র্য আসে না। সম্পর্কে বৈচিত্র্যই যদি না এল, তাহলে সম্পর্ক করে লাভটা কী! সম্পর্কে বৈচিত্র্য আনতে পারে লোডশেডিং, মানে প্রেমিক-প্রেমিকার মধ্যে মান-অভিমানের সৃষ্টি করা আর কি। মনে করুন, দুজন ফেসবুকে চ্যাট করছে। প্রেমিকা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করল। হঠাৎ লোডশেডিং হয়ে প্রেমিকের ইউপিএসবিহীন কম্পিউটার বন্ধ হয়ে যাওয়ায় সে আর উত্তর দিতে পারল না। কী, আমার প্রশ্নের উত্তর দিল না! এটা মনে করে প্রেমিকা অভিমানে ঠোঁট ফোলাতেই পারে।