লোডশেডিংয়ের সারসংক্ষেপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একদিন স্কুলে চতুর্থ ঘণ্টায় ইংরেজি ক্লাসে সমাজ টিচার জহুরুল স্যার এসে লোডশেডিংয়ের ওপর একটি লম্বা লেকচার দিলেন। লেকচার শেষ করে তিনি এর সারসংক্ষেপ লিখতে বললেন পাঁচ লাইনের ভেতরে।আমরা সবাই লেখা শেষ করে খাতা জমা দিলাম। স্যার ভালোভাবেই খাতা দেখছিলেন। কিন্তু একটা খাতা দেখে তিনি রেগে আগুন। যে এই খাতাটা দিয়েছে স্যার তাকে ডাকলেন এবং লেখাটা সবাইকে পড়ে শোনালেন। লেখাটা ছিল এরকম:দেশমাতৃকা তার চিরসবুজ বুকে যেসব সমস্যা ধারণ করেছে, তার মধ্যে লোডশেডিং অন্যতম। সাধারণত বিদ্যুৎকন্যার ঘন ঘন বাপের বাড়ি যাওয়াকে লোডশেডিং বলে। বাপের বাড়ি যাক, সমস্যা নেই, কিন্তু বাপের বাড়ি যাওয়ার সময় সে যায় রকেটে চড়ে, আর ফিরে আসে হেঁটে হেঁটে। তাই লোডশেডিং সমস্যাটি নির্মূল করতে আমাদের উচিত বিদ্যুৎকে ডিভোর্স দিয়ে চিরদিনের জন্য বাপের বাড়ি পাঠিয়ে দেওয়া। লাইন-স্বল্পতার কারণে আর কিছু বলা যাচ্ছে না, শুধু এটুকুই বলি। যদি ডিভোর্স দিতে না পারেন, লোডশেডিংকে ভালোবেসে আপন করে নিন। মো. তাহিমদ আলী ভূঁইয়া, ব্রাহ্মণবাড়িয়া।