লোহাগাড়া পূজা উদ্যাপন পরিষদের সম্মেলন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লোহাগাড়া উপজেলা পূজা উদ্যাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন ২১ সেপ্টেম্বর আমিরাবাদ সুখছড়ি কালিবাড়ী প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি স্বপন চৌধুরীর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি দিলীপ কুমার মজুমদার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফিজনূর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান নিবাস দাস, জেলা পূজা পরিষদের সহসভাপতি শ্যামল পালিত, সাধারণ সম্পাদক চন্দন বিশ্বাস ও লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান। সম্মেলনে সুভাষচন্দ্র নাথকে সভাপতি, শিবু পালকে সাধারণ সম্পাদক ও লিটন কান্তি দাশকে অর্থ সম্পাদক করে ৫১ সদস্যের নতুন কমিটি গঠন করা হয়।