লোহাগাড়ায় কর প্রদানবিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় চট্টগ্রাম কর অঞ্চল-২–এর উদ্যোগে টিআইএন নিবন্ধন কর্মশালা ১৫ ফেব্রুয়ারি সকালে উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে ইউনিয়ন পরিষদে কর্মরত বিভিন্ন উদ্যোক্তাদের প্রশিক্ষণ দেওয়া হয়। সভায় বক্তারা বলেন, উপজেলা পর্যায়ে যেসব চাকরিজীবী করের আওতায় এসেছেন, তাঁদের কর পরিশোধে উৎসাহিত করতে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে। প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন উপ কর কমিশনার (প্রশাসন) মাসুম বিল্লাহ, উপ কর কমিশনার মো. আসাদুজ্জামান, সহকারী কর কমিশনার নাজমূন নাহার এবং সহকারী কর কমিশনার মো. হাসানুর রহমান। অনুষ্ঠানে আয়কর পরিশোধে ব্যাপক সাড়া পাওয়া গেছে বলে জানা যায়।