লোহাগাড়ায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের আওতাধীন বিভিন্ন স্কুল-মাদ্রাসায় জেএসসি ও জেডিসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের ২৮ জানুয়ারি সংবর্ধনা দেওয়া হয়েছে। পদুয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত এ সংবর্ধনার আয়োজন করে স্থানীয় সামাজিক সংগঠন ইয়ং স্টার ক্লাব।
ক্লাব সভাপতি মাকসুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া থানার পরিদর্শক (তদন্ত) কেপায়েত উল্লাহ। বক্তব্য দেন মাহমুদুর রহমান, জহির উদ্দিন, এম এ কাশেম, নাসির উদ্দিন, মুজিবুল হক, আব্দুল আওয়াল, মামুনুর রশিদ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মো. শাহজাহান।
সভায় বক্তারা মুঠোফোনসহ বিভিন্ন প্রযুক্তি ব্যবহারে শিক্ষার্থীদের সতর্ক থাকার আহ্বান জানান।