লোহাগাড়ায় ক্ষতিপূরণের চেক পেলেন ক্ষতিগ্রস্ত কৃষকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের চাম্বি খালে রাবার ড্যাম স্থাপনের কারণে ক্ষতিগ্রস্ত ২১ জন কৃষককে ক্ষতিপূরণের চেক প্রদান করা হয়। ৯ ফেব্রুয়ারি পানত্রিশায় চাম্বি খাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির কার্যালয়ে এই চেক হস্তান্তর করা হয়। এ উপলক্ষে চুনতি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, চাম্বি খালে রাবার ড্যাম স্থাপন করায় কৃষকদের সেচের পানি সহজলভ্য হয়েছে। এতে কৃষকেরা আর্থিকভাবে লাভবান হবেন।
ক্ষতিগ্রস্ত জমির মালিকদের ৬ লাখ ৫৮ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন লোহাগাড়া উপজেলা প্রকৌশলী প্রতিপদ দেওয়ান। এ ছাড়া বক্তব্য দেন হাবিব উল্লাহ মণ্ডল, জাকির হোসেন, মাহবুবর রহমান, জানে আলম প্রমুখ।