লোহাগাড়ায় জন্মাষ্টমী উদ্যাপন
লোহাগাড়া উপজেলায় জন্মষ্টমী উদ্যাপন পরিষদের উদ্যোগে ৪ সেপ্টেম্বর শোভাযাত্রা বেরা করা হয়। উপজেলা পরিষদ থেকে শোভযাত্রা শুরু হয়ে বটতলী স্টেশনে শেষ হয়। স্টেশন চত্বরে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন লোহাগাড়া জন্মাষ্টমী উদ্যাপন কমিটির সভাপতি হরি শংকর গুপ্ত। প্রধান অতিথি ছিলেন সাংসদ আবু রেজা মোহাম্মদ নেজামুদ্দিন। উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোহাম্মদ আব্দুল্লাহ্, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফিজনূর রহমান, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য ওমর ফারুক, লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাউদ্দিন হিরু, আমিলাইশ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. সারওয়ার, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি শ্রীনিবাস দাশ, পূজা উদ্যাপন পরিষদের সাবেক সভাপতি সুভাষ কান্তি নাথ, লোহাগাড়া শিক্ষক সমিতির সভাপতি সুনীল চৌধুরী, লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান প্রমুখ।
সভায় বক্তারা বলেন, অশুভ শক্তির পতন ঘটাতে শ্রীকৃষ্ণের জন্ম। এ দেশে সাম্প্রদায়িকতা যাতে ছড়াতে না পারে, এ জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।