লোহাগাড়ায় বিজয়া পুনর্মিলনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লোহাগাড়ার উত্তর আমিরাবাদ কালীমন্দিরে বিজয়া পুনর্মিলনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ৪ অক্টোবর মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে বৃত্তি পরীক্ষা ও গীতা পাঠেরও আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মন্দির পরিচালনা কমিটির সভাপতি কানু চক্রবর্তী। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফিজনূর রহমান। বক্তব্য দেন উজ্জ্বল মজুমদার, সুভাষ চন্দ্র নাথ, হরি শংকর গুপ্ত, বিভাস চক্রবর্তী, দিলীপ দাশ, নারায়ণ দাশ, চিত্তরঞ্জন দাশ, সাধন মজুমদার, ধ্রপদ দাশ, বিশ্বজিত চক্রবর্তী, তাপস হোড় প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সুমন মজুমদার।
—লোহাগাড়া প্রতিনিধি