লোহাগাড়ায় মাঠ দিবস পালন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লোহাগাড়ায় উপজেলা কৃষি অফিসের উদ্যোগে ১৬ এপ্রিল সুখছড়ি পশ্চিম হাজারবিঘা এলাকায় বিষমুক্ত সবজি চাষের (আইপিএম) ওপর প্রশিক্ষণ নেওয়া চাষিদের নিয়ে মাঠ দিবস পালন করা হয়। এতে বিষমুক্ত সবজি চাষের ওপর ১৪ সপ্তাহ প্রশিক্ষণ নেওয়া স্থানীয় ২৫ জন কৃষক অংশ নেন।
এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় উপজেলা কৃষি কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় উপপরিচালক মো. ফজলুর রহমান।
মো. সরোয়ার আলমের সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নিয়ন্তা বর্মণ, মো. রাশেদ, মো. কামরুল হাসান, জামাল উদ্দিন, আবুল কালাম আজাদ, মো. জামাল প্রমুখ।
সভায় বক্তারা নিরাপদ খাদ্য উৎপাদনে সবাইকে বিষমুক্ত সবজি চাষের ওপর গুরুত্বারোপ এবং পর্যায়ক্রমে সব কৃষককে বিষমুক্ত সবজি চাষের ওপর প্রশিক্ষণ দেওয়ার আশাবাদ ব্যক্ত করেন।—লোহাগাড়া প্রতিনিধি