লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার বিদায় ও বরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লোহাগাড়া উপজেলা পরিষদের উদ্যোগে সম্প্রতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পরিমল সিংহের বিদায় ও নবাগত সারা দিবার বরণ অনুষ্ঠান হয়েছে। উপজেলা চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরীর সভাপতিত্বে এতে বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান নিবাস দাশ, গুলশান আরা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওমর ফারুক ও সিরাজুল ইসলাম, অধ্যক্ষ মফিজুর রহমান, সাংবাদিক নুরুল ইসলাম, স্বপন চৌধুরী, রাশেদুর রহমান প্রমুখ। নতুন কর্মকর্তা সারা দিবা সবার সহযোগিতা কামনা করেন। পাশাপাশি এলাকার সার্বিক উন্নয়নে যথাসাধ্য চেষ্টা করার প্রতিশ্রুতি দেন। অনুষ্ঠান পরিচালনা করেন সাংবাদিক জামাল উদ্দিন।