লোহাগাড়া মোস্তফা বেগম বালিকা উচ্চবিদ্যালয়ে সেমিনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লোহাগাড়া মোস্তফা বেগম বালিকা উচ্চবিদ্যালয়ে সম্প্রতি ‘শিক্ষার মান জাতীয় পর্যায়ে উন্নীতকরণ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে মূল প্রবন্ধ পড়েন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুনীল কুমার চৌধুরী। উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী, মোস্তফা গ্রুপের ভাইস চেয়ারম্যান শফিক উদ্দিন, ব্যাংক এশিয়ার ব্যবস্থাপনা পরিচালক ইরফান উদ্দিন আহমদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল সিংহ, উপজেলা ভাইস চেয়ারম্যান নিবাস দাশ, ব্যাংকার মো. রোশাঙ্গীরসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা। বক্তারা বলেন, লেখাপড়ায় শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতা তৈরি এবং শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবকদের মধ্যে সমন্বয় সাধন করতে পারলে শিক্ষার মান বাড়বে। এ ছাড়া বক্তারা বিদ্যালয়ে ক্রীড়া ও সংস্কৃতিচর্চার ওপর গুরুত্ব দেন। সঞ্চালক ছিলেন শিক্ষক মোহাম্মদ হোসেন।