লোহাগাড়ার পদুয়ায় মহোৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সরকার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে বদ্ধপরিকর। বর্তমান সরকারের আমলে বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ নিজ নিজ ধর্মকর্ম আনন্দ-উৎসাহ নিয়ে পালন করছে।’ ১৯ জানুয়ারি লোহাগাড়া পদুয়া সর্বজনীন মহোৎসবে প্রধান অতিথির ভাষণে এ কথা বলেন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া। চিকিৎসক সাধন বিকাশ দাশের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল সিংহ, উপজেলা ভাইস চেয়ারম্যান নিবাস দাশ, চেয়ারম্যান ওমর ফারুক, বিজয় বড়ুয়া প্রমুখ।