লোহাগাড়ার রহমানিয়া মাদ্রাসার উন্নয়নে অনুদান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আমিরাবাদ সুখছড়ি রহমানিয়া আদর্শ দাখিল মাদ্রাসা ও এতিমখানার উন্নয়নের জন্য ৫০ হাজার টাকা অনুদান দিয়েছেন শিল্পপতি নাজমুল মোস্তফা আমিন। মাদ্রাসার তত্ত্বাবধায়ক মাওলানা নজির হোসাইন ও পরিচালনা কমিটির নেতৃবৃন্দের হাতে সম্প্রতি এ অনুদানের অর্থ তুলে দেওয়া হয়। শিল্পপতি নাজমুল মোস্তফা আমিন বলেন, সরকার মাদ্রাসা শিক্ষাকে আধুনিকায়ন করছে। ধর্মীয় শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষার ওপর গুরুত্বারোপ করছে। এ শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে ভবিষ্যতেও সার্বিক সহযোগিতার আশ্বাস দেন তিনি।