লোহাগাড়ায় অগ্নিকাণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের বার আউলিয়া গেটের পাশে অগ্নিকাণ্ডে তিনটি দোকান ও একটি কার্যালয় আগুনে পুড়ে যায়। ৩ জুলাই দিবাগত রাত তিনটায় এ অগ্নিকাণ্ডে একটি ওষুধের দোকান, একটি চায়ের দোকান, একটি ফার্নিচারের দোকান ও একটি কার্যালয় পুড়ে যায়। খবর পেয়ে সাতকানিয়া ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ চার লক্ষাধিক টাকা বলে ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা জানান। পূর্ব শত্রুতার জের ধরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলেও দোকানের মালিকেরা জানান। লোহাগাড়া থানার উপপরিদর্শক মো. আনোয়ার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ব্যাপারে থানায় দুইজনসহ অজ্ঞাতনামাদের আসামি করে মামলা দায়ের করা হয়েছে বলে থানা সূত্রে জানা যায়।