লোহাগাড়ায় আওয়ামী লীগের সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি মোছলেম উদ্দিন আহমেদের ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ২০ নভেম্বর বিকেলে লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়। বটতলী মোটর স্টেশনে সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত এই প্রতিবাদ সভায় বক্তারা চিহ্নিত হামলাকারীদের সংগঠন থেকে বহিষ্কারের পাশাপাশি দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সাধারণ সম্পাদক সালাহ উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরী, আবদুস শুক্কুর, ফরিদ আহমদ, মুজিবুর রহমান, শাহজাদা তৈয়বুল হক, আবদুল হামিদ, নুরুল ইসলাম প্রমুখ।