লোহাগাড়ায় গুটি ইউরিয়া ব্যবহারে সাফল্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লোহাগাড়ার কৃষকেরা বোরো চাষে নতুন উদ্ভাবিত গুটি ইউরিয়া ব্যবহার করে লাভবান হয়েছেন। গতানুগতিক ইউরিয়া সারের পরিবর্তে গুটি ইউরিয়া ব্যবহার করায় উৎপাদন বেড়েছে, কমেছে খরচ। উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল হক চৌধুরী জানান, এ বছর এক হাজার ৩০০ হেক্টর জমিতে দেশে উদ্ভাবিত গুটি ইউরিয়া ব্যবহার করেন প্রায় ছয় হাজার কৃষক। এতে প্রতি ৪০ শতক জমিতে গড়ে ৫০ মণ ধান উৎপাদিত হয়েছে। আগে একই পরিমাণ জমিতে ধান উৎপাদন হতো ৩০ মণ। কৃষক আহমদ কবির জানান, তিনি চার একর জমিতে বোরো চাষ করেন এবং সেখানে গুটি ইউরিয়া ব্যবহার করেন। এতে তার খরচ কম পড়েছে কিন্তু লাভ হয়েছে বেশি। তিনি জানান, তাঁর একর প্রতি সার প্রয়োজন হতো এক হাজার থেকে এক হাজার ২০০ টাকার। গুটি ইউরিয়া লাগে ৬৫০-৭০০ টাকার। অন্যদিকে আগে ধান পাওয়া যেত একরে ৭০-৭৫ মণ। এখন পাওয়া যাচ্ছে ১২৫-১৩০ মণ। কৃষক ফরিদুল আলম ও মো. জামাল জানান, গুটি ইউরিয়া ব্যবহার করলে আগাছা কম হয় এবং প্রতিটি ধানের গুচ্ছ অধিকতর মোটা হয়। পাশাপাশি এটি পরিবেশবান্ধব হওয়ায় কৃষকদের ক্ষেতে প্রয়োগের সময় কোনো ধরনের ঝুঁকি থাকে না। সমপ্রতি চুনতি ইউনিয়নের চান্দা নিবন্ধিত প্রাথমিক বিদ্যালয় মাঠে লোহাগাড়ায় গুটি ইউরিয়া প্রয়োগ প্রযুক্তি উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ কর্মসূচি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়। কৃষি সমপ্রসারণ অধিদপ্তর ও আইএফডিসি এর আয়োজন করে।এতে সভাপতিত্ব করেন চুনতি ইউনিয়নের চেয়ারম্যান সিরাজুল ইসলাম চৌধুরী। প্রধান অতিথি ছিলেন কৃষি সমপ্রসারণ অধিদপ্তর চট্টগ্রামের উপ-পরিচালক আনিসুর রহমান। প্রধান বক্তা ছিলেন আইএফডিসির আবাসিক প্রতিনিধি ইশরাত জাঁহা। বিশেষ অতিথি ছিলেন কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের সাবেক মহাপরিচালক সমশুল আলম।