লোহাগাড়ায় ডায়মন্ড সিমেন্টের মিলনমেলা
ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের উদ্যোগে লোহাগাড়া, সাতকানিয়া ও বান্দরবান সদর উপজেলার সিমেন্ট ব্যবসায়ী, ব্যবহারকারী ও নির্মাণশিল্পীদের এক মিলনমেলা সম্প্রতি লোহাগাড়া উপজেলার একটি সামাজিককেন্দ্রে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান সূচিতে ছিল মতবিনিময়, পুরস্কার বিতরণ ও মেজবান। ডায়মন্ড সিমেন্টের পরিচালক হাকিম আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে সাতকানিয়া উপজেলা চেয়ারম্যান এম এ মোনাফ প্রধান অতিথি ছিলেন। অন্যান্যের মধ্যে লোহাগাড়া উপজেলা প্রকৌশলী রাশেদুর রহমান, আবদুল মাবুদ, আবু তৈয়ব, সাংবাদিক জামাল উদ্দিন আহমেদ, ব্যবসায়ী মো. আখতারুজ্জামান, নুরুল আলম, ডায়মন্ড সিমেন্টের কর্মকর্তা এ বি এম কামাল উদ্দিন, সাঈদ আহমেদ, আবদুর রহিম, আবদুল কাদের ও জাহেদুল ইসলাম বক্তব্য দেন।অনুষ্ঠানে লোহাগাড়া, সাতকানিয়া ও বান্দরবান সদর উপজেলার ডায়মন্ড সিমেন্টের সেরা ১০ বিক্রেতাকে পুরস্কার দেওয়া হয়। বিজ্ঞপ্তি।