লোহাগাড়ায় দুর্নীতি প্রতিরোধ কমিটির সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লোহাগাড়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে আলোচনা সভা গত সোমবার অনুষ্ঠিত হয়। পুটিবিলা উচ্চবিদ্যালয়ে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি রিজিয়া রেজা চৌধুরী। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফিজনূর রহমান। সভায় বক্তারা বলেন, সুশিক্ষা একটি জাতিকে দুর্নীতিমুক্ত করতে পারে। দেশ দুর্নীতিমুক্ত হলে উন্নত রাষ্ট্রে পরিণত হবে। এ জন্য প্রয়োজন সামাজিক সচেতনতা বৃদ্ধি।
সভায় বক্তব্য দেন আনোয়ার কামাল, শাহিদা আক্তার জাহান, জসিম উদ্দিন, মো. শাহজাহান, জাহাঙ্গীর হোসেন, নাসির উদ্দিন, আবু বকর, মিজানুর রহমান প্রমুখ।