লোহাগাড়ায় ফলদ বৃক্ষমেলা অনুষ্ঠিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘দেশি ফল বেশি লাভ, খাদ্য পুষ্টির নেই অভাব’ স্লোগান সামনে রেখে লোহাগাড়া বটতলী বাসস্টেশনে সম্প্রতি হয়ে গেল পাঁচ দিনব্যাপী ফলদ বৃক্ষমেলা। এ উপলক্ষে লোহাগাড়া উপজেলা পরিষদ থেকে শোভাযাত্রা বের করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পরিমল সিংহ। প্রধান অতিথি ছিলেন মহিলা সংসদ সদস্য চেমন আরা। বিশেষ অতিথি ছিলেন লোহাগাড়া থানা পুলিশ পরিদর্শক মো. নুরুল আমিন, উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি নুরুল আবছার চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান নিবাস দাশ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা কাজী শফিক, পদুয়া রেঞ্জ কর্মকর্তা ইদ্রিছ আলী প্রমুখ। স্বাগত বক্তব্য দেন কৃষি কর্মকর্তা আমিনুল হক চৌধুরী। বৃক্ষমেলায় ১০টি নার্সারির স্টল ও একটি কৃষিবিষয়ক তথ্য ও পরামর্শকেন্দ্র ছিল। অনুষ্ঠান পরিচালনা করেন উপসহকারী কৃষি কর্মকর্তা সরওয়ার আলম।