প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার ডলু বনবিট কার্যালয়ে হামলায় দায়ের করা মামলায় চার আসামিকে আটক করে কারাগারে পাঠানো হয়েছে। অভিযুক্ত ওসমান, আমান, ইউনুচ ও রেদোয়ান চট্টগ্রাম জেলা বিচারিক আদালতে জামিন নিতে গেলে এক এপ্রিল তাঁদের আটক করে জেল হাজতে প্রেরণ করে পুলিশ।জানা গেছে, গত ১৭ মার্চ ডলু বনবিট কার্যালয়ে সামাজিক বনায়নের সভা চলার সময় স্থানীয় ১০ থেকে ১২ জন সন্ত্রাসী হামলা চালায়। ওই সময় সন্ত্রাসীরা বনবিট কর্মকর্তাকে মারধর করে ও লুটপাট চালায়। এ ব্যাপারে বিট কর্মকর্তা সৈয়দ আশিক আহমদ বাদী হয়ে গত ১৭ মার্চ লোহাগাড়া থানায় মামলা করেন।