লোহাগাড়ায় বাস টার্মিনাল নেই, বাড়ছে যানজট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিকল্পিত বাস টার্মিনাল না থাকায় লোহাগাড়ায় যানজট সমস্যা প্রকট আকার ধারণ করেছে। সড়কের ওপর গড়ে উঠেছে ট্যাক্সি, জিপ ও দূরপাল্লার যানবাহনের অনির্ধারিত স্টপেজ। অবৈধ দোকানপাটের দখলে ফুটপাত। ফলে পথচারী চলাচলে বেড়েছে দুর্ভোগ।চট্টগ্রাম ও কক্সবাজারের মধ্যবর্তী স্থান হওয়ায় এ এলাকায় যানবাহনের ভিড় বেশি। কক্সবাজার থেকে ছেড়ে আসা দূরপাল্লার গাড়িগুলো বিরতির জন্য দাঁড়ায় শহরের প্রাণকেন্দ্র বটতলীতে। দূরপাল্লার বাসগুলোর টিকিট কাউন্টারও এখানে। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সড়ক ও জনপথ (সওজ) বিভাগের সাড়ে ১১ একর ভূমিতে বাস টার্মিনাল নির্মাণের পরিকল্পনা রয়েছে। তবে প্রস্তাবিত টার্মিনালের জায়গা অবৈধ দখলে চলে গেছে বলে অভিযোগ সংশ্লিষ্ট লোকজনের। দোহাজারী সওজের নির্বাহী প্রকৌশলী রফিকুল ইসলাম বলেন, ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা পেলে অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হবে।’ লোহাগাড়া সদর উপজেলা চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী জানান, সওজের পরিত্যক্ত সাড়ে ১১ একর জায়গায় বাস টার্মিনাল, ফায়ার সার্ভিস স্টেশন ও খেলার মাঠ তৈরির প্রস্তাব ইতিমধ্যে জেলা প্রশাসকের কাছে পাঠানো হয়েছে। লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পরিমল সিংহ প্রথম আলোকে জানান, লোহাগাড়াকে যানজটমুক্ত করতে বাস টার্মিনাল স্থাপনের প্রস্তাব জেলা প্রশাসনে পাঠানো হয়েছে। যোগাযোগ মন্ত্রণালয়কেও বিষয়টি জানানো হয়েছে।