লোহাগাড়ায় বিজয় মেলা শুরু ১৬ ডিসেম্বর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লোহাগাড়ায় মাসব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলা শুরু হচ্ছে ১৬ ডিসেম্বর। এ উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম সিরাজুল ইসলাম চৌধুরীকে চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার আখতার আহমদ সিকদারকে মহাসচিব করে বিজয় মেলা উদ্যাপন পরিষদ গঠন করা হয়েছে। উপজেলা চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরীকে প্রধান করে সাত সদস্যের উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে। এ ছাড়াও বিজয় মেলার কার্যক্রম পরিচালনার জন্য উপজেলা ভাইস চেয়ারম্যান নিবাস দাশ সাগর, প্রেস ক্লাব সভাপতি নুরুল ইসলাম, সাংবাদিক জামাল উদ্দীন, আবদুল জব্বার, মো. শাহ জাহান ও নুরুল আলমকে আহ্বায়ক করে গঠন করা হয়েছে বিভিন্ন উপপরিষদ।