লোহাগাড়ায় বিদ্যালয়ে দাতা সদস্যের বিরোধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লোহাগাড়ার গোলামবারী উচ্চবিদ্যালয় পরিচালনা পর্ষদের নির্বাচন চার মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। গত ২৫ ডিসেম্বর এ নির্বাচন হওয়ার কথা ছিল। ১৪ ডিসেম্বর বিদ্যালয়ের দাতা সদস্য প্রার্থী মোস্তাক আহমদ অপর প্রার্থী আমিরুল ইসলামের বিরুদ্ধে নিজের সই জাল করে মনোনয়নপত্র দাখিলের অভিযোগে রিট করেন। প্রধান শিক্ষক নারায়ণ কান্তি দাশ বলেন, ‘দুই দাতা সদস্যের বিরোধের কারণে ঐতিহ্যবাহী এ বিদ্যালয়ের বিভিন্ন কর্মকাণ্ডে স্থবিরতা বিরাজ করছে।’