লোহাগাড়ায় ব্যাংক এশিয়ার ইসলামিক উইন্ডো উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লোহাগাড়ায় ব্যাংক এশিয়ার চতুর্থ ইসলামিক উইন্ডো চালু হয়েছে ১৯ মে। এ উপলক্ষে স্থানীয় একটি সামাজিককেন্দ্রে (কমিউনিটি সেন্টার) গ্রাহক সমাবেশের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন ব্যাংক এশিয়ার প্রেসিডেন্ট ইরফান উদ্দিন আহমেদ। প্রধান অতিথি ছিলেন মোস্তফা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ভাইস চেয়ারম্যান শফিক উদ্দিন। উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী, ভাইস চেয়ারম্যান নিবাস দাস, মোহাম্মদ রোশাঙ্গীর, সৈয়দ আবদুল মাবুদ, একেএম সাইফুল ইসলাম ও স্বপন দাশগুপ্ত।