লোহাগাড়ায় মা সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাল্যবিবাহ ও ইভ টিজিং রোধে নারীশিক্ষার বিকল্প নেই। দেশে নারীশিক্ষার প্রসার না ঘটলে ভবিষ্যৎ প্রজন্ম সঠিকভাবে বেড়ে উঠবে না। এ জন্য মায়েদের আরও বেশি সচেতন ও সজাগ থাকতে হবে। লোহাগাড়া মোস্তফা বেগম বালিকা উচ্চবিদ্যালয়ে অনুষ্ঠিত মা সমাবেশে বক্তারা এ কথা বলেন।২১ ডিসেম্বর লোহাগাড়া মোস্তাফিজুর রহমান বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মো. মফিজুর রহমানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী। অনুষ্ঠান উদ্বোধন করেন মোস্তফা বেগম বালিকা উচ্চবিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি শফিক উদ্দীন। বক্তব্য দেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক নাজিমুল ইসলাম, লোহাগাড়া উপজেলা ভাইস চেয়ারম্যান শ্রীনিবাস দাশ, এমদাদুল ইসলাম, সাদত উল্লাহ, সুনীল চৌধুরী প্রমুখ। এ সময় এলাকার তিনজন রত্নগর্ভা নারীকে ক্রেস্ট দিয়ে সংবর্ধিত করা হয়। তাঁরা হলেন সেতারা বেগম, সেলিনা আক্তার চৌধুরী ও করবী বড়ুয়া।