লোহাগাড়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির সম্মেলন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লোহাগাড়ার বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের নিয়ে গঠিত মাধ্যমিক সহকারী শিক্ষক সম্মেলন গত ৩০ ডিসেম্বর পদুয়া এসিএম উচ্চবিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। আধুনগর উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সাবুল বড়ুয়ার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা হোসনে আরা বেগম। বক্তারা মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা উপজেলার বিভিন্ন কমিটিতে সহকারী শিক্ষকদের অন্তর্ভুক্ত করার দাবি জানান। ওই দিন বিকেলে ১৫ সদস্যের কার্যনির্বাহী কমিটি অনুমোদন করা হয়। সভায় বক্তব্য দেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবু তালেব, সজলচন্দ্র চন্দ, সুনীল চৌধুরী, মাহমুদুর রহমান, মো.আইয়ুব প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন মো. মোবারক আলী।