লোহাগাড়ায় লায়ন্স ক্লাবের নলকূপ স্থাপন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লায়ন্স ক্লাব অব চট্টগ্রাম সাউথ এনজেলসের উদ্যোগে লোহাগাড়ার বিভিন্ন প্রতিষ্ঠানে নলকূপ স্থাপনের কার্যক্রম শুরু হয়েছে। আমিরাবাদ সুখছড়ি সিকদারপাড়ার দুর্গা মন্দির চত্বর ও কলাউজান নাজির খাঁ দিঘি এলাকার শাহ মজিদিয়া কিন্ডারগার্টেন স্কুলে নলকূপ বসানোর কাজ শুরুর মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়। নলকূপ বসানোর কাজ পরিদর্শন করেন সাউথ এনজেলসের প্রেসিডেন্ট নাজমুল মোস্তফা আমিন। এ সময় উপস্থিত ছিলেন মোবারক আলী, সমীর ভট্টাচার্য, আবদুল আউয়াল প্রমুখ।