লোহাগাড়ায় সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী সমাবেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লোহাগাড়ায় চুনতিতে বীর বিক্রম জয়নুল আবেদীন উচ্চবিদ্যালয়ে গত ৩১ আগস্ট সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত সমাবেশে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা অংশ নেন। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান। প্রধান অতিথি ছিলেন সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. মফিজ উদ্দিন। উপস্থিত ছিলেন মো. সিরাজুল ইসলাম, নুরুল ইসলাম, নাছির উদ্দিন, আবদুল খালেক, আছহাব উদ্দিন প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, সন্ত্রাসী ও জঙ্গিরা ইসলামের শত্রু। ধর্মের নামে তারা নিরপরাধ মানুষকে হত্যা করছে। তাদের প্রতিরোধ করা প্রত্যেকের নৈতিক দায়িত্ব। এ ব্যাপারে প্রতিটি পরিবারের অভিভাবকদের সতর্ক থাকতে হবে। সন্তানের দিকে নজর রাখতে হবে, যাতে তারা ভুল পথে পা না বাড়ায়।