লোহাগাড়ায় সামশুল ইসলাম উচ্চবিদ্যালয়ে পুরস্কার বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লোহাগাড়া সামশুল ইসলাম উচ্চবিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন সাংসদ আবু রেজা মোহাম্মদ নেজাম উদ্দিন
লোহাগাড়া সামশুল ইসলাম উচ্চবিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন সাংসদ আবু রেজা মোহাম্মদ নেজাম উদ্দিন

লোহাগাড়ার আধুনগরে হাজি সামশুল ইসলাম প্রাথমিক ও উচ্চবিদ্যালয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্প্রতি বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সাতকানিয়া-লোহাগাড়ার সাংসদ আবু রেজা মোহাম্মদ নেজামউদ্দিন। সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সামশুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি নুরুচ্ছফা কোম্পানি ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের নেতা নুরুল আবছার চৌধুরী। বক্তব্য দেন স্কুলের প্রধান শিক্ষক রূপন কান্তি নাথ, পরিচালনা পরিষদ সদস্য ছরওয়ার আকতার, শিক্ষাবিদ মোহাম্মদ হোসেন প্রমুখ।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুজিবর রহমান, ছাহেব মিয়া সওদাগর, আবদুল মান্নান, আশরফ মিয়া, মোহাম্মদ হোসেন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালন করেন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্য আবদুল্লাহ বাচ্চু।
প্রধান অতিথি বলেন, বিদ্যালয় দুটির প্রচেষ্টায় এই এলাকা নিরক্ষরমুক্ত হতে চলছে। যা প্রশংসনীয়। শিক্ষিত মানুষেরাই পারে দেশ ও সমাজকে আলোকিত করতে। বিজ্ঞপ্তি।