লোহাগাড়ায় হিউম্যান রাইটস ফাউন্ডেশনের কমিটি গঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লোহাগাড়ায় মানবাধিকার সংগঠন হিউম্যান রাইট্স ফাউন্ডেশনের কমিটি গঠন করা হয়েছে। জেলা আইনজীবী সমিতির সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জিয়া হাবিব আহসান। সভায় আনোয়ার হোসেনকে সভাপতি ও উম্মে সালমা মুনমুনকে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্যের কমিটি গঠন করা হয়। উপজেলায় মানবাধিকার লঙ্ঘন প্রতিরোধে বিভিন্ন সচেতনমূলক কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হয় সভায়। অনুষ্ঠান পরিচালনা করেন মো. শরীফ উদ্দিন।