লোহাগাড়ায় ১৩ লাখ টাকার কাঠ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লোহাগাড়া বন বিভাগ দুটি অভিযান চালিয়ে ১৩ লক্ষাধিক টাকার অবৈধ কাঠ উদ্ধার করেছে। ১০ মার্চ মিঠাদিঘির মাহালিয়া এলাকা থেকে ২৫০ ঘনফুট কাঠ উদ্ধার করা হয়। এ ছাড়া ৯ মার্চ পদুয়ার ঠাকুরদিঘি, ছদাহার ফকিরহাট ও বাজালিয়া এলাকা থেকে উদ্ধার করা হয় ৮০০ ঘনফুট কাঠ ও পাঁচ হাজার ৩০০ বল্লি। আটক কাঠের দাম প্রায় ১৩ লাখ টাকা বলে জানান সহকারী বন সংরক্ষক মো. ফরিদ মিয়া। এ ব্যাপারে বিভাগীয় মামলা হয়েছে।