খবর: বাংলাদেশে রেলের ইতিহাসে এমন ঘটনা এই প্রথম। ট্রেন চালু করে নেমে গিয়েছিলেন চালক। এরপর চালক ছাড়াই চলল যাত্রীবাহী ট্রেন। তা–ও গেল পেছন দিকে, ২৬ কিলোমিটার। ১২ এপ্রিল রোববার সকালে রাজবাড়ীতে ঘটেছে এ ঘটনা। (সূত্র: প্রথম আলো, ১৩ এপ্রিল ২০১৫)
শুধু ট্রেন নয়, আরও অন্য কিছু জিনিসও যদি এমন উল্টো চালে চলে, তবে কেমন হতো?
কিরে, মেজাজ গরম কেন?
একটা মুভি ৯৭ পারসেন্ট ডাউনলোড হইছিল, ট্রেনে ওঠার সময় ফোনটা ওইভাবেই পকেটে রেখে দিছিলাম, এখন বের করে দেখি ডাউনলোড ৯৭ পারসেন্ট থেকে উল্টা দিকে গিয়ে ৩ পারসেন্টে নেমে গেছে!
পাঁচ বছরের জন্য নির্বাচিত হয়েছিলেন, অথচ মাত্র দেড় বছরেই গদি থেকে নামিয়ে দেওয়া হলো! কেন ভাই?
আমার নির্বাচনী ইশতেহার অনুযায়ী সব উন্নয়নমূলক প্রতিশ্রুতি পূরণ করেছিলাম তো, তাই!
দেখ দেখ, ওইখানে ঘাই দিল! বড়শিটা আরেকটু ওই দিকে নে, নির্ঘাত গেঁথে যাবে।
দোস্ত, ঘাই দিয়ে টোপ ফেলেছি, মানুষটা একটু বড়শিটা এগিয়ে দিয়ে রেঞ্জে এলেই হয়, খপ করে ধরে ফেলব!
কী হে চাঁদ ভায়া, মুখভর্তি ব্রণ নিয়েও এত খুশি খুশি কেন? ব্রণ চিরতরে নির্মূল করার ওষুধ পেয়েছ নাকি?
আরে, ওসব না! হাজার হাজার বছর ধরে পৃথিবীর পেছনে ঘুরেও পাত্তা পাইনি, কিন্তু ইদানীং দেখি পৃথিবীটাই আমার পেছনে ঘোরা শুরু করেছে! খুশি না হয়ে উপায় আছে?