ল্যাপটপ ও মাল্টিমিডিয়া প্রজেক্টর পেল টেকনাফের ১০ প্রাথমিক বিদ্যালয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ উপজেলার ১০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ ও মাল্টিমিডিয়া প্রজেক্টর বিতরণ করা হয়েছে।

২০১৫-১৬ অর্থবছরে প্রাইমারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রজেক্টের আওতায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে ল্যাপটপ ও মাল্টিমিডিয়া প্রজেক্টর বরাদ্দ দেওয়া হয়। ২৩ আগস্ট তালিকাভুক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে এসব হস্তান্তর করা হয়।

ল্যাপটপ ও মাল্টিমিডিয়া প্রজেক্টর একসঙ্গে পেয়েছে সেন্ট মার্টিন দ্বীপের জিনজিরা, টেকনাফ পৌরসভার বার্মিজ, টেকনাফ সদর ইউনিয়নের পল্লানপাড়া, সাবরাং ইউনিয়নের নোয়াপাড়া ও বাহারছড়া ইউনিয়নের উত্তর শীলখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়।

আগে ল্যাপটপ পেলেও এবার মাল্টিমিডিয়া প্রজেক্টর পেয়েছে হ্নীলা ইউনিয়নের লেদা ও রঙ্গীখালী, বাহারছড়া ইউনিয়নের বড়ডেইল, হোয়াইক্যং ইউনিয়নের নয়াবাজার এবং সাবরাং ইউনিয়নের সাবরাং সরকারি প্রাথমিক বিদ্যালয়।