ল্যাপটপ মেলা শুরু হচ্ছে ৩ মার্চ
‘প্রযুক্তির আলোয় বদলে দেব বাংলাদেশ’ স্লোগানে নগরের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আগামী ৩ মার্চ শুরু হবে প্রযুক্তি মেলা ‘ল্যাপটপ ফ্যাস্টিভ্যাল ২০১১’। ক্রিয়েশন অ্যান্ড ওয়ার্কস তৃতীয়বারের মতো চট্টগ্রামে এ মেলার আয়োজন করছে।মেলা উপলক্ষে ১৯ জানুয়ারি বের করা বর্ণাঢ্য শোভাযাত্রা নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে বিভিন্ন বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা অংশ নেয়।ক্রিয়েশন অ্যান্ড ওয়ার্কসের পরিচালক সাজ্জাত হোসেন জানান, ডিজিটাল বাংলাদেশ গড়তে এবং তথ্যপ্রযুক্তি সম্পর্কে জনগণকে উৎসাহী করার লক্ষ্যে এ শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। মেলায় ২৩ হাজার টাকা থেকে শুরু করে এক লাখ টাকা দামের ল্যাপটপ পাওয়া যাবে। তিনি আরও জানান, মেলা উপলক্ষে কুইজ প্রতিযোগিতা, র্যাফেল ড্র ও প্রযুক্তিবান্ধব ফ্যাশন শোরও আয়োজন করা হয়েছে। এ ছাড়া মেলায় প্রতিদিনই থাকবে প্রযুক্তিবিষয়ক বিভিন্ন সেমিনার। নিজস্ব প্রতিবেদক