লড়াই লড়াই
জেলে নেওয়ার জন্য মাত্র ৩৩ জনকে বেছে নিয়েছে, এর বেশি জেলে নেওয়ার ক্ষমতা সরকারের নেই; এই সরকার ব্যর্থ, অগণতান্ত্রিক। এই ব্যর্থতার দায় মেনে সরকারের পদত্যাগ করা উচিত। ফখরুল ভাই, আমার নামও শুনলাম তালিকায় আছে। কিন্তু রোদের কারণে গাড়িটা কোন দিকে দেখতে পাচ্ছি না, চোখ বন্ধ অবস্থায় আবার আমার ছবি তোলে কে! হায় রে সম্মান গেল...। ভারপ্রাপ্ত মহাসচিব আগেই গাড়িতে উঠেছেন দেখছি, কিন্তু ঝুঁলে ঝুঁলে যাওয়া রিস্কি, ঝুঁলবে কেবল পাবলিক। আমাদের তো ঝুলে যাওয়ার নিয়ম নাই। দেখি এই সুযোগে...আমি ছাত্রদলের নেতা। আমাকে ছাড়াই চলে যাবেন না মাননীয় ভারপ্রাপ্ত মহাসচিব। বাইরে থাকা নিরাপদ নয় বলেই সরকার আপনাদের জেলে নিয়ে যাচ্ছে। তালিকার শেষ দিকে আমার নামও আছে। প্লিজ, গাড়ি থামান...পিছন থিকা একটু ধাক্কা দিলেই আমি উঠতে পারাব।কোনো চিপা দিয়া এই গাড়িতে উঠতে পারলেই আমি হিট হয়ে যাব...আমাকে কেউ ঠেকাতেই পারবে না, কিন্তু কোনো ফাঁক-ফোকরই তো নাই...এক গাড়িতেই উঠছে ৩০ নেতা। এইবার বুঝছো ১৮ দলীয় জোটের আন্তরিকতা। আবার কয় বাটি চালান দিয়াও নেতা পাওয়া যাইব না...তামশা এটা...তয় হরতালে তাগোরে রাস্তায় দেখি নাই কোনোদিন।