লড়াকু মানুষের গল্প শুনলেন কুকরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অ্যাসিডদগ্ধ নারীদের কথা শুনছেন ইংলিশ ক্রিকেটাররা l ছবি: টেলিগ্রাফ
অ্যাসিডদগ্ধ নারীদের কথা শুনছেন ইংলিশ ক্রিকেটাররা l ছবি: টেলিগ্রাফ

জাফর আনসারি প্রথমবারের মতো খেলতে এসেছেন বাংলাদেশে। অ্যাসিডে ঝলসানো মুখগুলো দেখে ঢাকায় টেস্ট অভিষেক হওয়া ২৪ বছর বয়সী বাঁহাতি এই স্পিনারের উপলব্ধি, ‘বাংলাদেশের জীবনযাত্রা নিয়ে আমাদের খুব একটা ধারণা নেই। অ্যাসিডে আক্রান্তরা স্বাভাবিক জীবনযাপন করতে পারে না। তবে এটাও বাংলাদেশের জীবনযাত্রার একটা অংশ। আক্রান্তদের সঙ্গে কথা বলাটা দারুণ ব্যাপার ছিল।’

সেদিন কুকদের সঙ্গে একমাত্র সাংবাদিক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজ কাভার করতে আসা টেলিগ্রাফ-এর প্রতিবেদক নিক হোল্ট। তিনি শোনাচ্ছিলেন তাঁর অভিজ্ঞতার কথা, ‘আমি একটা জিনিস দেখে খুব অবাক হয়েছি, শুধু নারী নয়; ছোট শিশুর শরীরও ঝলসে দেওয়া হয়েছে অ্যাসিডে। ১১ বছর বয়সী একটা ছেলেকে তাঁর আন্টি অ্যাসিড খাইয়ে দিয়েছিল। কেন জানেন? শিশুটা তার পরিবারে একমাত্র ছেলেসন্তান। সম্পত্তির উত্তরাধিকারী যাতে না হতে পারে এ কারণেই তিনি নাকি এই কাজ করেছেন। শারীরিকভাবে ভীষণ অসুস্থ ছেলেটা। পুরো পরিপাকতন্ত্র নষ্ট হয়ে গেছে ওর।’

টেলিগ্রাফের প্রতিবেদন অবলম্বনে