শওকত জাহানের চিত্র প্রদর্শনী সম্পন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিল্পী শওকত জাহানের ১৪তম একক চিত্র প্রদর্শনী ২১ ফেব্রুয়ারি দিনব্যাপী পতেঙ্গা সমুদ্রসৈকতে অনুষ্ঠিত হয়। বন্দর কর্তৃপক্ষ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোখতার হোসাইনের সভাপতিত্বে প্রদর্শনীর উদ্বোধন করেন চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি আবু সুফিয়ান। বিশেষ অতিথি ছিলেন সরকারি কৌঁসুলি (পিপি) মো. আবুল হাশেম ও পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবুল কালাম। প্রদর্শনীতে ৫০টি চিত্রকর্ম স্থান পায়। বিজ্ঞপ্তি।