শক্তি ফাউন্ডেশনে ৪০০ জন নেবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

সম্প্রতি শক্তি ফাউন্ডেশন ফর ডিসঅ্যাডভান্টেজড উইমেনে তিনটি পদে ৪০০ জন লোক নেওয়ার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই নিয়োগের বিজ্ঞপ্তি দেখতে পারেন গত ২৯ এপ্রিলের প্রথম আলোর ক্রোড়পত্র চাকরিবাকরির তৃতীয় পৃষ্ঠায়। বিজ্ঞপ্তি অনুযায়ী, ব্রাঞ্চ ম্যানেজার পদে ৫০ জন, অ্যাকাউন্ট্যান্ট পদে ৫০ জন এবং ক্রেডিট অফিসার পদে ৩০০ জনকে নিয়োগ করা হবে। পদগুলোতে আবেদন করতে হবে ২৫ মের মধ্যে।
যেসব এলাকায় নিয়োগ
ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার, নরসিংদী, খুলনা, কিশোরগঞ্জ, মাদারীপুর, ময়মনসিংহ, জামালপুর, সিলেট, কুমিল্লা, চাঁদপুর, ফেনী, মৌলভীবাজার, হবিগঞ্জ, রাজবাড়ী, নারায়ণগঞ্জ, গাজীপুর, টাঙ্গাইল, যশোর ও বরিশাল।
আবেদনের যোগ্যতা
এসব পদে আবেদনের জন্য প্রার্থীদের স্নাতক পাস হতে হবে। ব্রাঞ্চ ম্যানেজার পদের প্রার্থীদের বয়স সর্বোচ্চ ৩৭ বছরের মধ্যে হতে হবে। আর অ্যাকাউন্ট্যান্ট ও ক্রেডিট অফিসার পদের প্রার্থীদের বয়স ৩৫ বছরের মধ্যে থাকতে হবে। ব্রাঞ্চ ম্যানেজার পদের প্রার্থীদের ঋণদান কর্মসূচিতে শাখা ব্যবস্থাপক পদে ২ বছরের অভিজ্ঞতাসহ ঋণদান কর্মসূচিতে ৪ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এ পদে মোটরসাইকেল চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্সধারীদের অগ্রাধিকার দেওয়া হবে। অ্যাকাউন্ট্যান্ট পদের প্রার্থীদের মাঠপর্যায়ে ২ বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। অ্যাকাউন্টিংয়ে শিক্ষাগত যোগ্যতা প্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। ব্রাঞ্চ ম্যানেজার ও অ্যাকাউন্ট্যান্ট পদের প্রার্থীদের কম্পিউটারে ওয়ার্ড, এক্সেলে পারদর্শী হতে হবে।
যেভাবে আবেদন করবেন
বিজ্ঞপ্তি অনুযায়ী, পদ তিনটিতে আবেদন করতে হলে প্রার্থীদের লিখিত আবেদনপত্রের সঙ্গে জীবনবৃত্তান্ত, ফোন নম্বরসহ, ২ জন রেফারেন্সকারীর নাম, ঠিকানা ও ফোন নম্বরসহ, সদ্য তোলা পাসপোর্ট সাইজের ২ কপি ছবি, সব শিক্ষাগত যোগ্যতার সনদের ফটোকপি, অভিজ্ঞতা সনদের ফটোকপি এবং জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সিনিয়র ডিরেক্টর বরাবর, এইচআর ডিপার্টমেন্ট, শক্তি ফাউন্ডেশন ফর ডিসঅ্যাডভান্টেজড উইমেন, বাড়ি নম্বর ৪, রোড নম্বর ২৭, ব্লক জে, বনানী, ঢাকা ১২১৩ এই ঠিকানায় পাঠাতে হবে। খামের ওপর পদের নাম, আগ্রহী এলাকার নাম উল্লেখ করতে হতে হবে।
নিয়োগ প্রক্রিয়া
আবেদনের পর সব পদের প্রার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষার ভিত্তিতে প্রাথমিকভাবে নির্বাচিত করা হবে। এই প্রার্থীদের ১৫ দিনের অনাবাসিক প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ শেষে মূল্যায়নের ভিত্তিতে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে।
বেতন-ভাতা ও সুবিধাদি
চূড়ান্তভাবে নির্বাচিত ব্রাঞ্চ ম্যানেজার পদের প্রার্থীদের বেতন সাকল্যে ১৮ হাজার টাকা, অ্যাকাউন্ট্যান্ট পদের প্রার্থীদের ১৩ হাজার টাকা ও ক্রেডিট অফিসার পদের প্রার্থীদের ১২ হাজার টাকা বেতন দেওয়া হবে। চাকরি নিয়মিতকরণের পর প্রার্থীদের বেতন বৃদ্ধির পাশাপাশি অন্যান্য সুবিধা যেমন সাপ্তাহিক ২ দিন ছুটি, প্রভিডেন্ট ফান্ড, গ্রাচ্যুইটি, ইনক্রিমেন্ট, আবাসন, পাহাড়ি ভাতা, উৎসব ভাতা দেওয়া হবে।