প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেদারল্যান্ডসের গারউইন হুগেনডর্ন পড়াশোনা করেন শিল্প-প্রকৌশল বিষয়ে। বেশ কিছুদিন আগে সপ্তাহে তিনটি ছাতা খুইয়েছিলেন ঝড়ের কবলে পড়ে। তখনই মেজাজটা সপ্তমে চড়ে গিয়েছিল। ঠিক করেছিলেন ছাতা বানাবেন। ঠিকই ছাতা বানালেন দাদির সেলাই মেশিন আর হাতের কাছে পাওয়া জিনিসপত্র দিয়ে। সেই ছাতাই এখন বিক্রি হচ্ছে ২০ পাউন্ড করে। সেনজ ব্রোলি নামের এক প্রতিষ্ঠান বাণিজ্যিকভাবে উৎপাদন ও বিপণনের দায়িত্বও নিয়েছে এরই মধ্যে। কী এমন বিশেষত্ব আছে এতে? পরীক্ষা করে দেখা গেছে, সাধারণ ছাতা ঘণ্টায় ১৩ মাইল গতির বাতাসেই উল্টে যায়। ফলে সেই ছাতা হয় ঠিক করতে হয়, না-হয় ফেলে দিতে হয় জঞ্জাল হিসেবে। কিন্তু গারউইনের ছাতা ঘণ্টায় ৭০ মাইল গতির বাতাসেও বহাল তবিয়তে থাকে। দেখতেও বেশ অন্য রকম এই ছাতা। ডেইলি মেইল