শজনে ডাটায় ভরে গেছে..

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শজনে ডাটার সময় এখন। শুধু ডালে শজনে ডাটা নয়, শজনে রান্নার মজার কয়েকটি নমুনা এখানে দিয়েছেন নাজমা হুদাশজনে ফোড়নউপকরণ: শজনে ২৫০ গ্রাম, বেগুন ১০০ গ্রাম, মিষ্টিকুমড়া ১০০ গ্রাম, মসুর ডাল আধা কাপ (আধাবাটা বড়া করা), ঝিঙে কুচি ১ কাপ, পোস্তবাটা ১ চা-চামচ, সরষে ১ চা-চামচ, নারকেল দুধ আধা কাপ, ফোড়ন—জিরা, সরষে, শুকনা মরিচ; তেল আধা কাপ, চিনি ও লবণ স্বাদমতো।প্রণালি: কড়াইয়ে ফোড়ন দিয়ে, সব উপকরণ ঢেলে নেড়েচেড়ে কষিয়ে ২ কাপ পানি দিয়ে সেদ্ধ হয়ে আসার আগে বড়ি দিয়ে জ্বাল হয়ে এলে, চিনি-লবণ দিয়ে মাখা মাখা হয়ে এলে নামিয়ে নিতে হবে। শজনে চিংড়িবড়িউপকরণ:শজনে ২৫০ গ্রাম, চিংড়ি ১০০ গ্রাম, কুমড়াবড়ি ৬-৭টি (হালকা তেলে ভাজা), বেগুন ৫০ গ্রাম, গোটা জিরা আধা চা চামচ, সরষে আধা চা-চামচ, হলুদগুঁড়া আধা চা-চামচ, রসুন, কাঁচামরিচ বাটা ১ চা-চামচ, শুকনা মরিচ ২টি, লবণ স্বাদমতো, সরষের তেল ২ টেবিল-চামচ,প্রণালি: কড়াইয়ে তেল দিয়ে শুকনা মরিচ, জিরা, সরষে ফোড়নের সঙ্গে কাঁচামরিচ, রসুন বাটা দিয়ে এর মধ্যে চিংড়ি ও লবণ দিয়ে একটু ভেজে একে একে সব সবজি দিতে হবে। এবার ২ কাপ পানি দিয়ে ঢাকনা লাগিয়ে সেদ্ধ করে নিতে হবে। এবার পানি শুকিয়ে মাখা মাখা হলে নামিয়ে নিতে হবে।ডাল শজনেউপকরণ: মাষকলাই ডাল ১ কাপ, শজনে ১০০ গ্রাম, পেঁয়াজ-কাটা ২টি, রসুন-কাটা ৪টি (কোয়া), কাঁচামরিচ ২টি, আদা বাটা আধা চা-চামচ, লবণ স্বাদমতো, শুকনা মরিচ ১টি, হলুদ আধা চা-চামচ, সরষের তেল ২ টেবিল-চামচ।প্রণালি: ১টি পেঁয়াজ, ২ কোয়া রসুন, শুকনা মরিচ ও তেল বাদে সব দিয়ে ডাল সেদ্ধ করতে হবে। আধা সেদ্ধ হয়ে এলে শজনে দিয়ে সেদ্ধ করে নিতে হবে। এবার কড়াইয়ে তেল দিয়ে শুকনা মরিচ ফোড়ন দিয়ে রসুন, পেঁয়াজ কুচি দিয়ে লাল হলে ডালের মধ্যে ঢেলে বাগার দিতে হবে।টক বরই শজনেউপকরণ:বরই ১ কাপ (সারা রাত ভেজানো), শজনে ২৫০ গ্রাম, তেঁতুল ২ টেবিল-চামচ, চিনি বা আখের গুড় স্বাদমতো, রসুন ২ কোয়া, কাঁচামরিচ বাটা ২টি, সরষে আধা চা-চামচ, লবণ স্বাদমতো, শুকনা মরিচ ১টি, তেল ২ টেবিল-চামচ, হলুদ সামান্য।প্রণালি: কড়াইয়ে তেল দিয়ে সরষে, শুকনা মরিচ, ফোড়ন দিয়ে রসুন, মরিচ বাটা দিয়ে বরই ও শজনে দিয়ে হলুদ-লবণ দিয়ে নেড়েচেড়ে পানি দিতে হবে ২ কাপ। সেদ্ধ হয়ে এলে তেঁতুল গোলা দিয়ে গুড় অথবা চিনি দিয়ে মাখা মাখা হলে নামিয়ে পরিবেশন করুন।